Showing posts with label মোবাইল/এন্ড্রয়েড. Show all posts
Showing posts with label মোবাইল/এন্ড্রয়েড. Show all posts
আসছে ২৫ ডলারের স্মার্টফোন!
সবচেয়ে কম দামে স্মার্টফোন বাজারে আনতে পারে মজিলা ফাউন্ডেশন। ফায়ারফক্স অপারেটিং সিস্টেম (ওএস) চালিত এই স্মার্টফোনের দাম হতে পারে মাত্র ২৫ ডলার। এ ব্যাপারে চীনের চিপ নির্মাতাপ্রতিষ্ঠান ‘স্পিডট্রার্ম’-এর সঙ্গে চুক্তিও করেছে মজিলা। ফলে সাধারণ ব্যবহারকারীদের কম মূল্যে স্মার্টফোন দিতে পারবে মজিলা।
জানা গেছে, ২৫ ডলার দামের এই স্মার্টফোনে থাকবে ৩.৫ ইঞ্চি পর্দা, ওয়াই-ফাই, ব্লুটুথ, এফএম রেডিওসহ নানা সুবিধা। থাকবে ২ মেগাপিক্সেল ক্যামেরা। এতে ফায়ারফক্স ব্যবহার করা যাবে, যাতে থাকবে এইচটিএমএল৫ সমর্থন।
মজিলার প্রধান পরিচালন কর্মকর্তা জয় সুলিভান বলেন, ‘নতুন এ উদ্যোগের ফলে আশা করছি কম দামের এ স্মার্টফোনটি সব ধরনের গ্রাহকের হাতে পৌঁছানো যাবে।’ গতকাল সোমবার স্পেনের বার্সেলোনায় শুরু হওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের এক দিন আগে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা জানান সুলিভান। নতুন এ ঘোষণার পাশাপাশি চলতি বছরেই ফায়ারফক্স ওএস-চালিত স্মার্টফোন আর্জেন্টিনা, কোস্টারিকা, এল সালভেদর, ইকুয়েডর, জার্মানি, পানামা, চেক রিপাবলিকসহ ১২ দেশে পাওয়া যাবে।
মজিলার জ্যেষ্ঠ সহসভাপতি এবং এশিয়া অপারেশনের প্রধান লি গং জানান, মুক্ত ওয়েবের বিষয়টি সারা বিশ্বে ছড়িয়ে দিতে ফায়ারফক্স ওএস এবং স্পিডটার্ম-এর এ উদ্যোগ। চলতি বছরেই এ ফোন বাজারে পাওয়া যাবে বলে জানা গেছে।
আইফোন প্লাস্টিক ৫সি এবং আইফোন ৫এস এর মধ্যে পার্থক্য (না দেখলে মিস্)
বিগত কিছুদিন ধরে একটা কথা খুবই শোনা যাচ্ছিলো যে, অ্যাপল কোম্পানি তাদের মার্কেট ধরে রাখার জন্য কম দামি আইফোন বাজারে ছাড়বে বলে ঘোষনা দেয় । রিতিমত তাঁরা ফোন গুলো বাজারে ছেড়েছে । তার সাথে সাথে আরেকটি নতুন মডেল এর আইফোন বাজারে ছেড়েছে । ফোনগুলোর মডেল হচ্ছেঃ
এবার আপনার কম্পিউটারে install করুন Android Jelly Bean এবং enjoy করুন মজার মজার android games,apps
প্রথমে আপনাকে andriod iso file, vmware অথবা virtualbox install করতে হবে
লিঙ্ক নিচে দেওয়া হল
For android ISO
https://android-x86.googlecode.com/files/android-x86-4.2-20130228.iso
For virtual box
https://www.virtualbox.org/wiki/Downloads
For VMware
https://my.vmware.com/web/vmware/info/slug/desktop_end_user_computing/vmware_workstation/9_0?rct=j&q=&esrc=s&source=web&cd=1&cad=rja&ved=0CCcQFjAA&url=http://www.vmware.com/go/downloadworkstation&ei=7LciUrX1MoiTrgeckYDwAQ&usg=AFQjCNEVKbKEcEsfY7NjAaBQZbrtZtXttg&sig2=l2-nGUx64qzdh036AP8lcg&bvm=bv.51495398,d.bmk
আমি VMware দিয়ে isntall দিয়েছি
প্রথমে VMware open করুন
Create a new virtual machine open করুন
Custom>>next
>>Next
তিন মাসে তিনবার ভাঙল পাতলা স্মার্টফোনের রেকর্ড
গত তিন মাসে তৃতীয়বারের মতো ভাঙল বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোনের
রেকর্ড। এবার চীনের স্মার্টফোন নির্মাতা বিবিকে বিশ্বের সবচেয়ে পাতলা
স্মার্টফোন তৈরির কথা জানিয়েছে। এর আগে রেকর্ডটি ছিল হুয়াউইয়ের। বিবিকের
‘ভিভো এক্স৩’ নামের স্মার্টফোনের পুরুত্ব মাত্র ৫ দশমিক ৭৫ মিলিমিটার।ভিভো এক্স৩ স্মার্টফোনে রয়েছে ৭২০ পিক্সেলের পাঁচ ইঞ্চি মাপের পর্দা। এই স্মার্টফোনের সামনে-পেছনে দুই দিকেই রয়েছে এইচডি ক্যামেরা। আরও আছে এক গিগাবাইট র্যাম। এর আগে সবচেয়ে পাতলা স্মার্টফোনের সর্বশেষ শীর্ষস্থানটি ছিল চীনের আরেক স্মার্টফোন নির্মাতা হুয়াউয়েইয়ের অ্যাসেন্ড পি৬ স্মার্টফোনের দখলে। জুন মাসে ছয় মিলিমিটার পুরুত্বের অ্যাসেন্ড পি৬ দিয়ে সবচেয়ে পাতলা স্মার্টফোনের তালিকার শীর্ষস্থানটি দখল করে নিয়েছিল হুয়াউয়েই। হুয়াউয়েই অ্যাসেন্ড পি৬ ঘোষণার এক সপ্তাহ পর পাঁচ দশমিক ছয় মিলিমিটারের স্মার্টফোন এক্স৫ বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছিল চীনের আরেক স্মার্টফোন নির্মাতা ইউমেক্স।
বাজার গবেষকেরা জানিয়েছেন, স্মার্টফোনের বাজারে উঠে আসছে চীনা প্রতিষ্ঠানগুলো। সম্প্রতি গুগলের শীর্ষ কর্মকর্তার পদ ছেড়ে চীনের স্মার্টফোন নির্মাণপ্রতিষ্ঠান শাওমিতে যোগ দিয়েছেন হুগো বাররা। স্মার্টফোনের বাজারে চীনের অগ্রগতি এই বাজারকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলছে।
সনি আনছে ওয়াটারপ্রুফ ২১ মেগাপিক্সেল মোবাইলফোন
সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নতুন স্মার্টফোন আনার
কথা জানিয়েছে ইলেক্ট্রনিক্স পণ্যনির্মাতা সনি। প্রযুক্তিবিষয়ক সাইট
ম্যাশএবল জানিয়েছে, স্মার্টফোনটিতে ২১ মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে।
৪ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে পানিরোধী উন্নত প্রযুক্তির স্মার্টফোনটি
উন্মোচন করবে সনি। তবে সনি এখনও স্মার্টফোনটির নাম প্রকাশ
এলজি আনছে ‘জি প্যাড’
শিগগিরই ৮.৩ ইঞ্চি মাপের ট্যাবলেট কম্পিউটার ‘জি প্যাড’ বাজারে আনতে পারে এলজি। মুভপ্লেয়ার নামে দক্ষিণ কোরিয়ার একটি ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, এলজির নতুন স্মার্টফোন ‘জি২’-এর পাশাপাশি ‘জি প্যাড’ নামে একটি ট্যাবলেট তৈরি করছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি। এ ছাড়াও প্রযুক্তিবিষয়ক বিভিন্ন সাইটে ফাঁস হয়েছে এলজির ট্যাবলেটের তথ্য।
এনডিটিভিতে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, জি প্যাড নকশার দিক থেকে জি২ স্মার্টফোনের
নতুন তারহীন চার্জার
স্যামসাং ইলেক্ট্রনিক্সের গ্যালাক্সি এস৪ এবং এস৩
এলটিই মডেলের স্মার্টফোন ডিভাইসে চার্জ করার উপযোগী তারহীন চার্জার এনেছে
হেনরিম পসটেক নামের একটি প্রতিষ্ঠান। কোরিয়ান টাইমস জানিয়েছে, চার্জারটি
সরবরাহ করার জন্য স্যামসাংয়ের সঙ্গে যোগাযোগ চলছে তাদের।
ওয়্যারলেস চার্জিং প্রযুক্তির এ পণ্যটিতে ব্যবহৃত চিপ এবং মডিউল
ইতিমধ্যে পেটেন্ট করেছে নির্মাতারা। এ চার্জারটি বিশ্বমানের ওয়্যারলেস
পাওয়ার
স্যামসাংয়ের নতুন ফ্যাবলেট
ইলেক্ট্রনিক জায়ান্ট স্যামসাং আগের তুলনায় বড়
পর্দার ফ্যাবলেট এনেছে। এটি দিয়ে স্মার্টফোনের সব কাজ ছাড়াও কম্পিউটারের
কিছু কাজও করা যাবে। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম কোরিয়ান টাইমস জানিয়েছে, ২২
অগাস্ট থেকে যুক্তরাষ্ট্রে ৬.৩ ইঞ্চি গ্যালাক্সি মেগা ফ্যাবলেট পাওয়া
যাচ্ছে।
এপ্রিলে স্যামসাং ঘোষণা করেছিল, তারা ৬.৩ ইঞ্চি গ্যালাক্সি মেগা নিয়ে
Subscribe to:
Comments (Atom)













