/div>

জনপ্রিয় পোষ্টসমূহ

Blogger Tricks

উত্তর কোরিয়ার স্মার্টফোন আরির‌্যাং!


আরির‌্যাং নামে অ্যান্ড্রয়েডনির্ভর নিজস্ব স্মার্টফোন উদ্ভাবনের দাবি করেছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন সম্প্রতি কোরিয়ার মোবাইল ফোন তৈরির কারখানা পরিদর্শন করেন এবং নতুন এই স্মার্টফোন পর্যবেক্ষণ করেন।

বিবিসির এক খবরে জানানো হয়েছে, ২০০৮ সাল থেকে উত্তর কোরিয়ার মোবাইল নেটওয়ার্কে কঠোর নজরদারি করা হচ্ছে।

উত্তর কোরিয়া নিজেদের স্মার্টফোন তৈরির দাবি করলেও প্রযুক্তি গবেষকেরা জানিয়েছেন, উত্তর কোরিয়ার তৈরি স্মার্টফোনের যন্ত্রাংশগুলোর অধিকাংশই চীনের তৈরি। এর আগে ২০১২ সালে নিজস্ব ট্যাবলেট তৈরির দাবি করেছিল দেশটি।নতুন স্মার্টফোনটিতে নির্মাতা প্রতিষ্ঠানের কোনো পরিচয় দেওয়া হয়নি। পাশাপাশি স্মার্টফোনটির যন্ত্রাংশের কোনো তথ্যও জানানো হয়নি। নতুন এ স্মার্টফোনটি উত্তর কোরিয়ার নাগরিকদের ব্যবহারের জন্য উন্মুক্ত করার ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন।
দীর্ঘদিন ধরেই নিজস্ব প্রযুক্তি উদ্ভাবন করতে চেষ্টা করে যাচ্ছে উত্তর কোরিয়া পাশাপাশি মোবাইল নেটওয়ার্কে কঠোর নজরদারি করছে দেশটির সরকার।



No comments:

Post a Comment

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

টোটাল পেইজ ভিউজ