মোবাইল ফোন নির্মাতা নকিয়ার হ্যাকাথন প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশের ছাত্র রাহাত ইয়াসির। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র বাংলাদেশে মাইক্রোসফটের ‘স্টুডেন্ট পার্টনার’। তিনি উইন্ডোজ ফোনের জন্য প্রোগ্রামও তৈরি করেন। মাইক্রোসফটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নকিয়ার আয়োজনে ‘ফিউচার/ক্যাপচার হ্যাকাথন’ প্রতিযোগিতা হবে ৩১ আগস্ট ও আগামী ১ সেপ্টেম্বর সুইডেনের লান্ডে। এই প্রতিযোগিতার শীর্ষ দশে স্থান পেয়ে রাহাত ইয়াসির চূড়ান্ত পর্বে অংশ নেবেন। নকিয়ার লুমিয়া ১০২০ স্মার্টফোনের ৪১ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করে ছবি তুলতে হবে। সেই ছবি কতটা সৃজনশীলভাবে প্রক্রিয়া করা যায়, সেই দক্ষতারই বিচার করা হবে প্রতিযোগিতায়। পাশাপাশি প্রতিযোগীকে উইন্ডোজ ফোনের উপযোগী অ্যাপ তৈরি করতে হবে। অ্যাপে এই ক্যামেরার সর্বোচ্চ সৃজনশীল ব্যবহারও দেখাতে হবে।
প্রসঙ্গত, নকিয়ার এই হ্যাকাথনে এশিয়া মহাদেশ থেকে মাত্র দুজন প্রতিযোগী চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হয়েছেন

No comments:
Post a Comment