/div>

জনপ্রিয় পোষ্টসমূহ

Blogger Tricks

উইন্ডোজ ফোনে চলবে না ইউটিউব অ্যাপ


মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেম-চালিত স্মার্টফোনে ইউটিউব অ্যাপটি বন্ধ (ব্লক) করে দিয়েছে গুগল। কয়েক মাস আগে উইন্ডোজ ফোন স্টোরে ইউটিউব অ্যাপটি ছাড়া হয়। তবে সেই অ্যাপটি ছিল মাইক্রোসফটের তৈরি। আর তাই শেষ পর্যন্ত এ বিষয়ে গুগলের সঙ্গে করা চুক্তি ভঙ্গ করার দায়ে বাতিল করা হলো অ্যাপটি। এর আগে এ বিষয়ে মাইক্রোসফটের কাছে প্রতিবাদও জানিয়েছিল গুগল। পরবর্তী সময়ে প্রতিষ্ঠান দুটি মিলে আবার নতুন একটি হালনাগাদ যুক্ত ইউটিউব অ্যাপ ছাড়ে ব্যবহারকারীদের জন্য। তবে সেই অ্যাপটিও বন্ধ করে দেওয়া হলো।
উইন্ডোজ ফোনের জন্য অ্যাপ তৈরির সিদ্ধান্ত অনেক আগেই নিয়েছিল গুগল। তবে ইউটিউবের মতো জনপ্রিয় একটি ভিডিও দেখার অ্যাপ উইন্ডোজ ফোনে না থাকলে বেশ ক্ষতির মুখে পড়বে মাইক্রোসফট। আর সেটি যাতে না হয়, এ জন্যই মাইক্রোসফট নিজ থেকেই ইউটিউব অ্যাপের অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) দিয়ে একটি ইউটিউব অ্যাপ তৈরি করে নিজেদের অনলাইন দোকানে ছাড়ে। ইউটিউব ব্যবহারের শর্ত ভঙ্গ করায় তার প্রতিবাদ জানিয়েছিল গুগল। সে সময়ে মাইক্রোসফট নিজেদের স্টোর থেকে কিছুদিনের জন্য ইউটিউব সরিয়ে নিলেও কয়েক দিনের মধ্যে আবারও ছাড়া হয়। পরবর্তী সময়ে ছাড়ার সময় মাইক্রোসফট জানিয়েছিল, এবার ইউটিউব ব্যবহারের শর্ত মেনেই কাজটি করা হয়েছে। তবে গুগল এ ব্যাপারে পুরোপুরি নিশ্চিত না হওয়ায় বন্ধ করে দিয়েছে অ্যাপটি।
এর আগে চুক্তি অনুযায়ী মাইক্রোসফট ও গুগলের একসঙ্গে মিলে একটি এইচটিএমএল৫-ভিত্তিক অ্যাপ তৈরির কথা ছিল। তবে তার আগেই মাইক্রোসফট নিয়ম ভেঙে তাদের আগের অ্যাপটি স্টোরে অবমুক্ত করে দেয়। আর এতেই গুগল মাইক্রোসফটের এপিআই বাতিল করে দেয়। এখন দুই প্রতিষ্ঠানের সম্পর্কে ভিত্তিতে বিষয়টি কী হয়, সেটি দেখার অপেক্ষা।



No comments:

Post a Comment

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

টোটাল পেইজ ভিউজ