সোশাল জায়ান্ট ফেইসবুক নতুন আরেকটি প্রতিষ্ঠান কিনেছে। ফেইসবুকের এবারের কেনা প্রতিষ্ঠানটি হচ্ছে ভয়েস রিকগনিশন এবং ট্রান্সলেশন টুলভিত্তিক প্রতিষ্ঠান ‘মোবাইল টেকনোলজি’। প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, দুটি প্রতিষ্ঠানই সোমবার আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
মোবাইল টেকনোলজি প্রতিষ্ঠিত হয়েছিল ২০১১ সালে। আইফোন এবং অ্যান্ড্রয়েডের জন্যও অ্যাপ তৈরি করেছিল প্রতিষ্ঠানটি। এ অ্যাপটির বৈশিষ্ট্য ছিল, ফোনে এটি খুব দ্রুত কথা অনুবাদ করতে পারত। এ ছাড়াও এটি অনলাইন এবং অফলাইন দুটি মোডেই সচল থাকত। প্রতিষ্ঠানটি শীঘ্রই ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত ফেইসবুকের প্রধান কার্যালয়ে তাদের কার্যক্রম শুরু করবে।
এ প্রসঙ্গে ফেইসবুকের প্রোডাক্ট ম্যানেজমেন্ট পরিচালক টম স্টকি এক ব্লগ পোস্টে বলেন, “মানুষের মোবাইল ডিভাইস এবং ওয়েবে ব্যবহারের ক্ষেত্রে ভয়েস প্রযুক্তি বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আমরা আশা করছি নতুন এ প্রযুক্তিটি ভবিষ্যতের সঙ্গে তাল মেলাতে সাহায্য করবে।

No comments:
Post a Comment