/div>
সনি বানাচ্ছে এক্সপেরিয়া জিআর
ইলেক্ট্রনিক্স পণ্য নির্মাতা সনি অদূর ভবিষ্যতে
নতুন মডেলের এক্সপেরিয়া জিআর স্মার্টফোন বানানোর জন্য কাজ করছে। এক্সপেরিয়া
ব্লগের উদ্ধৃতি দিয়ে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট বিজিআর জানিয়েছে, ফোনটিতে
৪.৬ ইঞ্চি ডিসপ্লে ও ১৩ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে বলে গুজব রটেছে।
সনির এই স্মার্টফোনে
থাকবে ৪.৬ ইঞ্চি ডিস্প্লে, ১.৫ গিগাহার্টজ কোয়াড-কোর স্ন্যাপড্রাগন এস৪ অথবা
স্নাপড্রাগন ৬০০ চিপসেট এবং ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। এতে আরও থাকবে ২জিবি র্যাম,
৮জিবি অভ্যন্তরীন মেমোরি, মাইক্রোএসডি স্লট, ২৩০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। এটি পাঁচ
ফিটের বেশি গভীর পানিতেও ৩০ মিনিট সচল থাকবে। স্মার্টফোনটিতে হাই ডেফিনিশন ডিসপ্লের
পরিবর্তে থাকবে ৭২০পি ডিসপ্লে।
No comments:
Post a Comment