৩.৫ ইঞ্চি পর্দার জেলিবিন অপারেটিং সিস্টেমচালিত ‘লিকুইড জি৩’ স্মার্টফোনের ঘোষণা দিল এসার।
কম্পিউটার ও ইলেক্ট্রনিক্স পণ্যনির্মাতা এসারের স্মার্টফোনের বহরে যুক্ত
হচ্ছে জেলিবিন অপারেটিং সিস্টেমচালিত নতুন ডিভাইস লিকুইড জি৩। ডিভাইসটিতে
সাশ্রয়ী মূল্যের ডুয়াল কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনবিষয়ক
ওয়েবসাইট জিএসএম এরিনায় এ তথ্য প্রকাশিত হয়েছে।
ডুয়াল সিমের অপশনযুক্ত লিকুইড জি৩ ডিভাইসটিতে চার ধরনের অপশন থাকায় সাত থেকে ৭০ বছর বয়সীরা ব্যবহার করতে পারবে।
বেসিক মোড: তরুণদের জন্য কল এবং টেক্সট ফাংশনযুক্ত এ মোডটি বানানো হয়েছে।
সিনিয়র মোড: মেসেজ, রেডিও, ওয়েদার, ম্যাগনিফাই, ঘড়ি, কুইক কল কন্টাক্টস ইত্যাদি নিয়ে এ মোড।
ক্লাসিক মোড: যারা প্রথমবারের মতো স্মার্টফোন ব্যবহার করবে, তাদের জন্য মূল ফাংশনগুলো নিয়ে সহজ এবং সাজানো লে-আউট।
কি-প্যাড মোড: যারা প্রাথমিকভাবে ভয়েস কমান্ড ব্যবহার করতে চান, তাদের জন্য এ মোড।
ডিভাইসটির ওজন ব্যাটারিসহ ১২০ গ্রাম। এটি চলবে অ্যান্ড্রয়েড ৪.২ জেলি বিন অপারেটিং সিস্টেমে। এছাড়া এতে ডুয়ালকোর এক গিগাহার্টজ সিপিইউ, চার জিবি রম, ৫১২ এমবি র্যাম, তিন মেগাপিক্সেল ক্যামেরা ও মাইক্রো-এসডি স্লট ব্যবহার করা হয়েছে।
এতে বিভিন্ন রংয়ের ব্যাক কভার পরিবর্তনের সুবিধা থাকছে। এতে ব্যবহার করা হয়েছে স্ক্রিন প্রোটেকশন ফিল্ম। ডিভাইসটির দাম ধরা হয়েছে ৭৯ পাউন্ড।
অগাস্টের মাঝামাঝি থেকে ফ্রান্স, স্পেন, যুক্তরাজ্য, জার্মানি, রাশিয়াসহ আরও কয়েকটি দেশে এসারের লিকুইড জিথ্রি পাওয়া যাবে।

No comments:
Post a Comment