/div>

জনপ্রিয় পোষ্টসমূহ

Blogger Tricks

আসছে ৩০০ গিগাবাইটের অপটিক্যাল ডিস্ক


 জাপানের সবচেয়ে বড় দুই প্রযুক্তিপণ্য নির্মাতা সনি ও প্যানাসনিক যৌথভাবে আনছে পরবর্তী প্রজন্মের অপটিক্যাল ডিস্ক। এই অপটিক্যাল ডিস্কটি ন্যূনতম ৩০০ গিগাবাইট তথ্য ধারণ করতে সক্ষম হবে। গত ২৯ জুলাই প্রতিষ্ঠান দুটি ঘোষণা দিয়েছে, এই অপটিক্যাল ডিস্কের উন্নয়নে তারা চেষ্টা করবে। সবকিছু ঠিক থাকলে ২০১৫ সাল নাগাদ এই ডিস্কের উন্নয়নকাজ শেষ হবে।
প্রতিষ্ঠান দুটি জানায়, প্রতিনিয়ত বিপুলসংখ্যক মানুষ ইন্টারনেটে যুক্ত হচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই তথ্যের পরিমাণও বাড়ছে। আর এসব তথ্য সংরক্ষণের জন্য আরও বেশি ধারণক্ষমতার প্রযুক্তি প্রয়োজন।
বাজারে সচরাচর যেসব অপটিক্যাল ডিস্ক পাওয়া যায়, সেগুলোর প্রতিটির ধারণক্ষমতা ৪ দশমিক ৭ গিগাবাইট। আর ব্লু-রে ডিস্কের ধারণক্ষমতা ২৫ গিগাবাইট পর্যন্ত। নতুন এই অপটিক্যাল ডিস্কে স্বাভাবিকভাবেই অনেক বেশি তথ্য জমা রাখা যাবে।
সনি ও প্যানাসনিকের যৌথভাবে কাজ করা এটাই প্রথম নয়। গত বছর প্রতিষ্ঠান দুটি যৌথভাবে টেলিভিশন ও বড় পর্দার জন্য ওএলইডি (অরগানিক লাইট এমিটিং ডায়োড) প্যানেল এবং মডিউলের উন্নয়নের জন্য কাজ করেছিল।



No comments:

Post a Comment

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

টোটাল পেইজ ভিউজ