কোম্পানির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠান বাংলালিংক পর্ষদ। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান সুনীল কান্তি বোস গতকাল এ তথ্য জানান।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে
বিটিআরসি ও এনবিআরের এক বৈঠকের পর তিনি বলেন, বাংলালিংক তাদের বোর্ড সভায়
নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। সেটা নিয়ে এ বেঠকেও আলোচনা হয়েছে।
ওরাসকম টেলিকম বাংলাদেশ লিমিটেডের বদলে কোম্পানির নতুন নাম হচ্ছে বাংলালিংক
ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড। তবে ‘ব্র্যান্ড নেম’ ও অন্যান্য বিষয় আগের
মতোই থাকবে।
মিশরভিত্তিক ওরাসকম টেলিকম হোল্ডিংয়ের
মালিকানাধীন বাংলালিংকের গ্রাহক সংখ্যা এখন ২ কোটি ৭০ লাখ, যা মোট গ্রাহক
সংখ্যার ২৭ শতাংশের মতো। আর ওরাসকম গ্রুপের মূল মালিক প্রতিষ্ঠান
নেদারল্যান্ডস ভিম্পেলকম গ্রাহক সংখ্যার দিক দিয়ে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম
মোবাইল ফোন অপারেটর।
ওরাসকম টেলিকম ২০০৪ সালের সেপ্টেম্বরে
বাংলাদেশের সেবা টেলিকমের শতভাগ শেয়ার কিনে নেয় এবং ব্র্যান্ডের নাম
পরিবর্তন করে রাখে বাংলালিংক। ২০০৫ সালে নতুন নামে যাত্রা শুরু করে
প্রতিষ্ঠানটি। সেই হিসেবে এ নিয়ে দ্বিতীয় দফা নাম পরিবর্তান করা হচ্ছে।

No comments:
Post a Comment