/div>

জনপ্রিয় পোষ্টসমূহ

Blogger Tricks

ওয়াইফাই সেবা চালু করল রবি


সাশ্রয়ী মূল্যে গ্রাহকের জন্য ওয়াইফাই সেবা নিয়ে এসেছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। রাজধানীর বনানী ও ধানমণ্ডিতে এ মুহূর্তে ওয়াইফাই সেবা পাওয়া যাচ্ছে। দ্রুতই অন্যসব গুরুত্বপূর্ণ এলাকায় ওয়াইফাই সেবা পাবেন গ্রাহকরা। উদ্ভাবনী সেবা নিয়ে গ্রাহকের পাশে থাকতে মোবাইল ফোন অপারেটর রবি ওয়াইফাইয়ের মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট প্রদান শুরু করেছে।
এতে গ্রাহকরা ১ এমবিপিএস পর্যন্ত গতি পাবেন। গ্রাহকরা একটি এসএমএস করে ফিরতি এসএমএসে ইউজার নেম ও পাসওয়ার্ড গ্রহণ করে রবি ওয়াইফাই পোর্টালে লগইন করে সেবাটি উপভোগ করতে পারবেন। সর্বনিম্ন ২০ মেগাবাইট ইন্টারনেট ১০ টাকা থেকে শুরু করে ৬০০ টাকায় ৪ গিগাবাইট পর্যন্ত এই সেবা কিনতে পারবেন।
সেবাটি দেয়ার জন্য গত মাসে রবি আইটি কানেক্টের সঙ্গে একটি চুক্তি সই করে, যা আই কানেক্ট নামে পরিচিত। তাদের মাধ্যমে রবি ওয়াইফাই সেবাটি গ্রাহকের কাছে নিয়ে এসেছে।

No comments:

Post a Comment

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

টোটাল পেইজ ভিউজ