মটোরোলার নতুন এ গ্যাজেটটির নাম দেওয়া হয়েছে মটোরোলা স্কিপ। এতে শুধু
একবার হালকা টোকা বা ছোঁয়া দিয়ে স্মার্টফোন আনলক করতে পারবে বলে জানিয়েছেন
নির্মাতারা। ব্যবহারকারীরা প্রতিবার মোবাইল ফোন আনলক করতে যে ২.৩ সেকেন্ড
ব্যবহার করে, সে সময়টি এতে বেঁচে যাবে।
মটোরোলা স্কিপ এতই ছোট আকৃতির যে, তা শার্টের ক্লিপের সঙ্গে বা বেল্টের লুপের সঙ্গে সহজেই লাগিয়ে রাখা যাবে।
তবে
মটোরোলা কর্তৃপক্ষ এ প্রযুক্তিটি ঠিক কীভাবে কাজ করে, তা জানায়নি।
বর্তমানে মটোরোলা স্কিপ গ্যাজেটটি ধূসর এবং কালো রংয়ে তৈরি করা হলেও খুব
শীঘ্রই বিভিন্ন রংয়ে এ গ্যাজেটটি আনা হবে বলে জানিয়েছেন নির্মাতারা।
No comments:
Post a Comment