/div>

জনপ্রিয় পোষ্টসমূহ

Blogger Tricks

মুঠোফোন অনুসন্ধানে সালমান শীর্ষে



দাবাং’ খ্যাত তারকা সালমান খানকে এখন মুঠোফোনে খুঁজছেন সবাই। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, মুঠোফোন অনুসন্ধানের ক্ষেত্রে তারকা হিসেবে শীর্ষে রয়েছে সালমান খানের নাম। এক খবরে এ তথ্য জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ভুক্লিপ নামের ভিডিও ও মিডিয়া কোম্পানির করা জরিপ অনুযায়ী. মোবাইলে অনুসন্ধান করা তারকাদের মধ্যে শীর্ষে রয়েছেন সালমান খান। এক্ষেত্রে তিনি পেছনে ফেলেছেন তাঁর সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফকেও। এ ছাড়াও মোবাইল অনুসন্ধানের জনপ্রিয়তায় সালমানের পেছনে পড়েছেন শচীন টেন্ডুলকার, কিম কারদাশিয়ান, টেইলর সুইফটের মত তারকারাও।
এর আগে মোবাইল ভিডিওর ক্ষেত্রে ক্যাটরিনা কাইফকেই বেশি খোঁজা হত। এবারের তালিকা অনুযায়ী দ্বিতীয় অবস্থানে রয়েছেন ক্যাটরিনা কাইফ, তৃতীয় অবস্থানে শচীন টেন্ডুলকার, চতুর্থ অবস্থানে রণবীর কাপুর, পঞ্চম স্থানে কিম কারদাশিয়ান, ষষ্ঠ স্থানে আনুশকা শর্মার ঠাঁই হয়েছে।



No comments:

Post a Comment

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

টোটাল পেইজ ভিউজ